ছোট্ট মনি
আব্দুল হান্নান
ছোট্ট মনি মান করো না, রাগ করে পথে যেওনা। সব সময় থাকবে বাড়ী, নইলে চাপা পড়বে গাড়ী। তুমি আমার ছোট্ট সোনা, আর যেন রাগ করোনা। লেখা পড়া শিখবে তুমি, হবে আনেক নামী দামী। ভরবে আমার বুকটা, থাকবে না আর দুঃখটা। আমার মেয়ে হাজেরা, আভিমানের পায়রা। ছোট্ট কথায় রাগ তার, কে তারে বুঝবে আর। দাদীর বাড়ী নানীর বাড়ী, শুধু যে, দেই গড়া গড়ি। শ্বশুর বাড়ীর গান শোনালে, খুশিতে যায় সবই ভুলে। আদরের পায়রা, মাথায় বাঁধে টাইরা। যেতে চায় রাস্তায়, তাই লিখলাম কবিতায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন